March 6, 2026, 12:16 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
রাজশাহীর উন্নয়নে নৌকার বিকল্প নেই : লিলি

রাজশাহীর উন্নয়নে নৌকার বিকল্প নেই : লিলি

নিজস্ব প্রতিবেদক: আগামী ২১ জুন রাজশাহী সিটি কপোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী মতবিনিময় সভা করেছে যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। শুক্রবার (৯ জুন) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

রাজশাহী মহানগর যুব মহিলা লীগের সভাপতি এ্যাডঃ ইসমত আরা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। সভাটিতে প্রধান বক্তা ছিলেন, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।সভায় প্রধান অতিথির বক্তব্যে শারমিন সুলতানা লিলি বলেন, নৌকার বিকল্প কিছু নাই। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিয়ে খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে হবে। রাজশাহীবাসীর উন্নয়নের জন্য সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। কারণ ১০ বছর আগের রাজশাহী আর আজকের রাজশাহীর উন্নয়নটা আপনাদের সামনে। নগরপিতা খায়রুজ্জামান রাজশাহীবাসীকে কথা দিয়েছেন এবার কর্মসংস্থান তৈরি করে দিবে। সুতরাং তার বিকল্প আমি আর কাউকে দেখছিনা।ডা: আনিকা ফারিয়া জামান অর্ণা বলেন, আমার বাবা এএইচএম খায়রুজ্জামান লিটন গত ৫ বছরে কি করেছে সেটা আপনাদের সামনে দৃশ্যমান রয়েছে। তবে তিনি এবার আপনাদেরকে কথা দিয়েছে নির্বাচনে জয় লাভ করলে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। রাজশাহী বাসীর উন্নয়নের জন্য আমরা সকলে একত্রিত হয়ে ১০০% ভোট দিয়ে তাকে উপহার দিব ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.