March 5, 2026, 11:29 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
রুয়েটে পূর্নাঙ্গ ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবিতে মানববন্ধন

রুয়েটে পূর্নাঙ্গ ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট)-এ পূর্নাঙ্গ ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার (১০ জুন) দুপুর ১২ টায় রুয়েট প্রধান ফটকের সামনের শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি করা হয়।

শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা পোষণ করে রুয়েট কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি সহ রুয়েটের সাধারণ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন। এতে বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, কর্মকর্তা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কর্মচারী সমিতির নেতা কৌশক কুমার ঘোষ, রুয়েটের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মিফতাহুল জান্নাত। মানববন্ধনটি সঞ্চালনা করেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগের প্রভাষক সারাফাত হোসেন অভি।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের ইন্ডাষ্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, আরবান এন্ড রিজিওন্যাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসসি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহেদ হাসান খান তুষার, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগের বিভাগীয় প্রধান ড. সজল কুমার দাস, কেমিক্যাল এন্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং (সিএফপিই) বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নূরুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান সহ বিভিন্ন দপ্তর, বিভাগ, শাখা প্রধানবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা- রুয়েটের একাডেমিক ও প্রশাসনিক স্থবিরতা কাটাতে এবং ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে অনতিবিলম্বে পূর্নাঙ্গ ভাইস-চ্যান্সেলর নিয়োগের জোর দাবী জানান।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.