March 6, 2026, 1:16 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
পদ্মায় গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থী ফিরলো লাশ হয়ে

পদ্মায় গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থী ফিরলো লাশ হয়ে

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর শ্রীরামপুর পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। আজ রোববার (১১ জুন) সকালে শ্রীরামপুর এলাকার পদ্মার ঘাট থেকে প্রথমে সায়েমের মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা। এরপর দুপুরে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ অপর শিক্ষার্থী রিফাতের মরদেহ উদ্ধার হয়।

স্থানীয়রা জানান,সকালের দিকে নদীতে জেলেরা মাছ ধরতে নামলে প্রথমে সায়েমের মরদেহ ভাসতে দেখেন তারা। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত মরদেহটি উদ্ধার করে। এদিকে, দুপুরে একই স্থানে অপর শিক্ষার্থী রিফাতের মরদেহ ভেসে উঠলে সেটিও উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় সদর ফায়ার সার্ভিস ইউনিট।অন্যদিকে, নিখোঁজ ওই দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ঘটনার মধ্য দিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়ির স্টেশন অফিসার আব্দুর রউফ, রাজশাহী গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র রিফাতের ও সায়েমের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর এই উদ্ধারের মধ্য দিয়েই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এখন পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে লাশ হস্তান্তর করবে।

এর আগে, শনিবার (১০ জুন) বেলা ১১টায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৯ শিক্ষার্থী পদ্মার চরে ফুটবল খেলতে যায়। ঘণ্টাখানেক ফুটবল খেলার পর নদীতে গোসলে নেমে একটু দূরে গেলে রিফাত ডুবতে শুরু করে। এ সময় আরেক বন্ধু সায়েম রিফাতকে বাঁচাতে গেলে সেও ডুবে যায়। অন্য সহপাঠীরা চেষ্টা সত্ত্বেও উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়।

উল্লেখ্য, ২০২০ সালে রাজশাহীর শ্রীরামপুর ঘাটে দুটি নৌকাডুবিতে নববধূসহ ৮ জন মারা যান।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.