March 6, 2026, 1:56 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
রাণীনগরে ৭৫০ পিস ইউক্যালিপ্টাস গাছ উপড়ে ফেলার অভিযোগ

রাণীনগরে ৭৫০ পিস ইউক্যালিপ্টাস গাছ উপড়ে ফেলার অভিযোগ

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে পূর্ব শত্রুতার জ্বের ধরে রোপন করা ৭৫০ পিচ ইউক্যালিপ্টাস গাছ উপড়ে, ভেঙ্গে ফেলেছে দুর্বত্তরা।

রোববার রাতে উপজেলার আকনা বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় সোমবার দুপুরে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ওই গ্রামের মৃত দ্বিজেন্দ্রনাথ মালের ছেলে ভুক্তভোগি অসিম চন্দ্র মাল বলেন, ব্যবসার কারনে পরিবার নিয়ে পার্শ্ববতি উপজেলা আত্রাইয়ে বসবাস করেন। নিজের জমিজমা গুলো বর্গা দিয়ে থাকেন।

গ্রামের পশ্চিম পাশে তার নিজনামীয় ৫৯ শতক ভিটা জমিতে বাগান করার জন্য ৭৫০পিচ ইউক্যালিপ্টাস গাছ গত ১৫ দিন আগে রোপন করে জমির চারে দিকে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখে।সোমবার সকালে মোবাইল ফোনে জানতে পারেন কে বা কারা রাতে তার সবগুলো গাছ উপড়ে, ভেঙ্গে ফেলেছে। এতে তার প্রায় ৭০হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাতদের নামে সোমবার দুপুরে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, লিখিত অভিযোগ পেয়েই দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। জমিতে রোপনকরা সবগুলো গাছ উপড়ে, ভেঙ্গে ফেলেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.