March 6, 2026, 6:34 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
মেয়র প্রার্থী লিটনের প্রচারণায় দেশের কিংবদন্তি ফুটবলাররা

মেয়র প্রার্থী লিটনের প্রচারণায় দেশের কিংবদন্তি ফুটবলাররা

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে প্রচারণায় নেমেছেন দেশের কিংবদন্তি ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু সহ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়রা। তাঁরা নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন, রাজশাহীর উন্নয়নের ধারাবাহিকতায় রক্ষায় নগরবাসীর নিকট নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন।

শনিবার বিকেলে পশ্চিম বুধপাড়ায় পথসভায় আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে জার্সি উপহার দেন সাবেক কিংবদন্তি ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাতীয় পদক প্রাপ্ত খেলোয়াড় মোঃ আসলাম শেখ, মোঃ আবদুল গাফফার, ইমতিয়াজ সুলতান জনি সহ আরো কয়েকজন সাবেক ফুটবলার।

এ বিষয়ে জাতীয় দলের সাবেক খেলোয়াড় আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু বলেন, ১৯৮৩ সালে যখন রাজশাহীতে এসেছিলাম, তখন দেখেছিলেন অবহেলিত ও পিছিয়ে পড়া একটি শহর। আজকে ৪০ বছর রাজশাহী এসে উন্নয়নের যে ধারা দেখছি, তা দেখে মাথা ঘুরে যাচ্ছে। সত্যিকার অর্থেই লিটন ভাই যে উন্নয়ন করেছেন, রাজশাহীবাসী তার মূল্যায়ন করবেন ও প্রতিদান দেবেন। সেই বিশ্বাস থেকে আমরা রাজশাহীবাসীর নিকট ভোট চাইতে এসেছি। ২১ জুন রাজশাহীবাসী পুনরায় মেয়র হিসেবে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.