March 6, 2026, 9:46 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
রাণীনগরে বজ্রপাতে প্রাণ হারালো ২ ভাই

রাণীনগরে বজ্রপাতে প্রাণ হারালো ২ ভাই

রাণীনগর প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে খলিয়ানে খেলার সময় বজ্রপাতে শামিউল আলম (৯) ও রিফাত হোসেন (৩) নামে আপন দুই ভাই মারা গেছে। বুধবার দুপুরে উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুইজন ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার লাভলুর প্রতিবেশি আলমগীর হোসেন বলেন, দুপুর পৌনে ১২ টার দিকে বৃষ্টি নামার সময় বাড়ীর খলিয়ানে শামিউল ও রিফাত হোসেন খেলা-ধুলা করছিল।

এসময় হঠাৎ করেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যায়।

আলমগীর হোসেন আরও বলেন, লাভলু ফকিরের ওই পুত্র সন্তান। এছাড়া আর কোন সন্তান নেই। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেই বলেন, খবর পেয়ে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাঠিয়েছি। ওই পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.