February 26, 2026, 9:05 pm

News Headline :
মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন
সিলেটে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: সিলেটে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে সিলেট-তামাবিল সড়কে দরবস্ত এলাকায় বাস-ইজিবাইক (ব্যাটারিচালিত রিকশা) সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- জেলার জৈন্তাপুর উপজেলার বড়খলা গ্রামের মৃত খুর্শেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. কামাল (২৫) ও দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে মতিন উরফে কাছাই (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে একপি বাস সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীতমুখী ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হোন। ইজিবাইকে ৭ যাত্রী ছিলেন। তারা সবাই হতাহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বনিক।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.