March 7, 2026, 2:39 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাবির সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার অভিযোগ

রাবির সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার অভিযোগ

রাবি প্রতিনিধি: দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক বহিরাগতের বিরুদ্ধে। এ ঘটনায় আরিফ ইসান নামে অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও প্রক্টর দপ্তর সূত্রে জানা গেছে, শেখ রাসেল মাঠের পুকুর পাড়ে বিকালে এক নারী সহপাঠীর সঙ্গে বসে ছিলেন আরিফ।তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার মানদা উপজেলায়। তখন নিয়মিত টহলে বের হয়ে অশালীন অবস্থায় বসে থাকতে দেখে পরিচয় জানতে চান সহকারী প্রক্টর সরওয়ার হোসেন। কিন্তু পরিচয় না দিয়ে তর্কে জড়ান বহিরাগত ছেলেটি। একপর্যায়ে উত্তেজিত হয়ে সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করেন তিনি।

সহকারী প্রক্টর সরওয়ার হোসেন বলেন, তারা অশালীন অবস্থায় বসে ছিল। পরিচয় জিজ্ঞাসা করলে উত্তেজিত হয়ে ওঠে ছেলেটি। একপর্যায়ে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে বহিরাগতদের দৌরাত্ম্য বেড়ে গেছে।

এভাবে ক্যাম্পাসে ঢুকে শিক্ষককে লাঞ্ছিত করা সত্যিই দুঃখজনক বিষয়। তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.