March 7, 2026, 2:39 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
সড়ক দুর্ঘটনায় রাজশাহীর নৌ সেনা নিহত

সড়ক দুর্ঘটনায় রাজশাহীর নৌ সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক: নাটোরে ট্রাকের ধাক্কায় এম রুবেল ইসলাম নামে মোটরসাইকেল আরোহী এক নৌ সেনা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে নাটোর-ঢাকা-পাবনা মহাসড়কের গাজিরবিল এই দুর্ঘটনাটি ঘটে। নিহত এম রুবেল ইসলাম মোটর সাইকেল চালিয়ে বনপাড়া থেকে নাটোরের দিকে আসছিলেন।

নিহত রুবেল ইসলাম রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রামের নাজিমুদ্দিনের ছেলে ও বাংলাদেশ নৌ বাহিনীর খুলনা নৌ ঘাটিতে মিউজিশিয়ান পদে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি।

ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নৌসেনা এম রুবেল মোটর সাইকেল চালিয়ে নাটোর থেকে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে গাজিরবিল এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপোরোয়ার গতির একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট ০২-০৬৫২) মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে সড়কের ধারে গাছের সাথে ধাক্কা খায়।

এতে মোটরসাইকেল চালক মহাসড়কের ওপর ছিকটে পড়ে এবং মোটর সাইকেলটি দুমরে মুচরে যায়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী নৌসেনা এম রুবেল হোসেন মারা যান।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করেলও চালক ও হেলপার পালিয়ে যায়। নিহত ব্যক্তি এম রুবেল ইসলাম একজন নৌ সদস্য।

তার কাছে থেকে পাওয়া আইডি কার্ড সূত্রে নিহত রুবেল নৌবাহিনীর একজন সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে নাটোর মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.