March 7, 2026, 4:35 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
বাঘার মহিলা ভাইস চেয়ারম্যান হলেন লতা

বাঘার মহিলা ভাইস চেয়ারম্যান হলেন লতা

বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় উপ নির্বাচনে ২ হাজার ৬৫৪ ভোট বেশি পেয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা।

কলস প্রতীকে তার প্রাপ্ত ভোট-১১ হাজার ১৫৫। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক মহিলা কাউন্সিলর রিনা খাতুন ফুটবল প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৫০১ ভোট। কাষ্টিং ভোট ১৯,৮২১ বাতিল ১৬৫। বৈধ ভোট ১৯,৬৫৬। অনুপস্থিত ভোটারের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৮১৬।সোমবার(১৭ জুলাই’২৩) সন্ধ্যা সোয়া ৭টায় ফলাফল ঘোষনা করেন রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ নির্বাচনে রির্টার্নিং অফিসার মো. শাহিনুর ইসলাম প্রামানিক।এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫৯টি কেন্দ্রের ৪২০ টি বুথে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। ৫৯ জন প্রিজাইডিং অফিসারসহ, ৪২০ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ৮৪০ জন পোলিং অফিসার ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করেন। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ, আনসারের পাশাপাশি ভোট গ্রহনের কাজে নিয়োজিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি।সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় নিয়ে গঠিত বাঘা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৬৩৭। এর মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৩৬২ এবং নারী ভোটার ৮১ হাজার ২৭৫ জন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.