March 7, 2026, 10:48 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহীর নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত

রাজশাহীর নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলার নতুন পুলিশ সুপার মো: সাইফুর রহমান, পিপিএম সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (৮ই আগস্ট) বিকাল ০৩:০০ টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ পুলিশ সুপারের নিকট তাদের অভিমত ও মতামত উপস্থাপন করে রাজশাহী জেলা পুলিশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পুলিশ সুপারের সভাপতিত্বে আয়োজিত সভায় পুলিশ সুপারের বক্তব্যে শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহিদ পরিবারবর্গের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ অর্জনের পথে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশকে সোনার বাংলা হিসেবে গড়তে রাজশাহী পুলিশ তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সনাতন চক্রবর্তী। তা ছাড়া এ সভার সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম।

উল্লেখ্য, রাজশাহীর বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ব্যুরো চিফ, রিপোর্টার ও ক্যামেরা পারসন এবং অনলাইন টিভি ও নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.