March 7, 2026, 12:19 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
তানোরে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ করালেন ইউএনও

তানোরে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ করালেন ইউএনও

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে জনপ্রতিনিধি,ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতা ও কিশোর কিশোরীদের শপথ বাক্য পাঠ করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদে অবস্থিত জেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষা’ বিষয়ক আলোচনা সভায় সভাপতির বক্তব্য শেষে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান তিনি।উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও চার্চ থেকে শতাধিক ইমাম, পুরোহিত এবং ফাদারগণসহ স্থানীয় জনপ্রতিনিধি, কিশোর-কিশোরী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইউএনও বিল্লাল হোসেন শিশু আইন, ২০১৩ এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর বিভিন্ন ধারা উল্লেখ করে বলেন কেউ বাল্যবিবাহ করলে বা বাল্যবিবাহ সংঘটনে সহযোগিতা করলে তা অপরাধ হিসেবে গন্য হবে এবং শাস্তির আওতায় আসবেন।

তিনি জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, কিশোর-কিশোরীসহ সবাইকে শিশুর সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে অসচ্ছল ও দরিদ্র পরিবারকে সহযোগিতা করার তাগিদ দেন।অন্যান্যদের মধ্যে তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, আ.লীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক আবুল বাসার সুজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.