March 7, 2026, 12:22 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
তানোরে বিল কুমারী বিল ও পুকুরে মাছের পোনা অবমুক্ত

তানোরে বিল কুমারী বিল ও পুকুরে মাছের পোনা অবমুক্ত

তানোর প্রতিনিধি: নিরাপদ মাছে ভরবো দেশ’ গড়বো স্মার্ট বাংলাদেশ’, এ পতিপাদ্যকে সামনে রেখে তানোর বিল কুমারী বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী।
তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক।
মৎস্য অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক অলক কুমার সাহা, রাজশাহী বিভাগীয় মৎস্য উপ-পরিচালক অহেদ মন্ডল, রাজশাহী জেলা মৎস্য অফিসার জাহাঙ্গীর আলম।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা মৎস্য অফিসার বাবুল হোসেন।

তানোর উপজেলা আ’ লীগ সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক আবুল বাশার সুজন  তানোর উপজেলা সেচ্ছা সেবক লীগ সাধারন সম্পাদক রমিল হাসান সুইট প্রমুখ।
.
তানোর উপজেলা মৎস্য অফিসার বাবুল হোসেন বলেন, ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ত খাত তানোর বিল কুমারী বিলে বিভিন্ন প্রজাতির ১শ’ ৬৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
তানোর উপজেলা পরিষদ চত্বরের দুটি পুকুরে ৬০ কেজি, ভান্ডাল আবাসন  প্রকল্পের পুকুরে ২০ কেজি, কোয়েল হাট গুচ্ছ গ্রাম পুকুরে ২০ কেজি, চাপড়া এতিম খানায় পুকুরে ৩০ কেজি ও তানোর মহিলা ডিগ্রী কলেজ পুকুরে ২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.