March 7, 2026, 2:16 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
পুঠিয়ায় ৪টি শুটারগানসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

পুঠিয়ায় ৪টি শুটারগানসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বাদাম বিক্রেতার ডালার ভেতর থেকে ৪টি ওয়ান শুটারগান ৬ রাউন্ড গুলিসহ মিলন হোসেন (২৬) নামের একজন অস্ত্র ব্যবসায়িকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৫ সদস্যরা। গ্রেপ্তারকৃত মিলন হোসেন চারঘাট উপজেলার ভাটপাড়া ঝাউবনা গ্রামের আতাউর রহমানের ছেলে।

শুক্রবার (১৮ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুঠিয়া উপজেলার শিবপুরহাট এলাকায় অভিযান পরিচালনা করেন র‌্যাব সদস্যরা। র‌্যাব-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল মহাসড়কের শিবপুর হাট এলাকায় অবস্থান নেন। এ সময় ১ জন অবৈধ অস্ত্র ব্যবসায়ি বাদাম বিক্রেতার ছদ্দবেশে ভ্যানযোগে আসছিল। পথে তার বাদামের ডালা তল্লাসি করা হলে ৪টি ওয়ান শুটারগান ৬ রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোনসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই রাতেই তার বিরুদ্ধে পুঠিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়।

আর গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়িকে থানায় সোর্পদ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়িকে শনিবার দুপরে জেল-হাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.