February 26, 2026, 8:56 am

News Headline :
নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ
রাজবন্দিদের মুক্তির দাবিতে রাজশাহীতে বিএনপি’র বিক্ষোভ

রাজবন্দিদের মুক্তির দাবিতে রাজশাহীতে বিএনপি’র বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগর বিএনপির উদ্দ্যোগে দেশমাতা বেগম জিয়া ও এ‍্যাড : শফিকুল হক মিলনসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ আগস্ট (বুধবার) বিকাল ৫টায় নগরীর সরকারি মহিলা কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভুবন মোহন পার্কে গিয়ে সমাবেশের মাধ্যমে প্রতিবাদ মিছিলটি শেষ হয়।

প্রতিবাদ মিছিলটি রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন রাজশাহী জেলার যুগ্ন আহবায়ক এবং মহানগর যুবদলের সদস্য মো: আরিফুজ্জামান সোহেল। এছাড়াও যুবদলের যুগ্ম আহবায়ক মিন্টু , যুবদলের সাবেক প্রচার সম্পাদক রবিউল ইসলাম , নগর যুবদলের সদস্য শ‍্যামল শেখ, উৎসব, মানিক, মজিবুল হক মিলন, শিশির, রাজিব, রবিনসহ প্রায় সাড়ে সাত শত নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় ও মিছিলে যুবদল নেতারা বলেন, রাজশাহী বিএনপি নেতা এড. শফিকুল হক মিলনসহ সকল রাজবন্দিদের মুক্তি দিতে হবে, অন্যথায় তাঁরা কঠোর কর্মসূচি দিবেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.