March 7, 2026, 6:51 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
গোদাগাড়ীতে উপকারভোগীদের উন্নয়ন সফলতার উদযাপন

গোদাগাড়ীতে উপকারভোগীদের উন্নয়ন সফলতার উদযাপন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে উপকারভোগীদের উন্নয়ন সফলতার উদযাপন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির ম্যানেজার প্রেরণা চিসিমের সভাপতিত্বে উন্নয়ন সফলতার উদযাপন সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রানী দাস।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হোসেন, টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিষ্ট, লাইভলিহুড অফিসার ইফতেখার উদ্দীন আহমেদ প্রমূখ।এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির প্রোগ্রাম অফিসার এন্ডুরুকার্স মুরমু, শ্যামল এইচ কস্তা ও ডেভিড সাংমা মিল্টন রোজারিও প্রমূখ। উপকারভোগী শান্তনা মার্ডি, মমতাজ বেগম ও শিখা বেগম বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়েছে যে বিভাবে গরু পালন, শাক সবজি সেলাই মেশিন চালানোসহ বিভিন্ন ধরনের সফলতার গল্প শোনান তারা।

বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন আনতে গেলে নারীদের অর্থনীতিকভাবে স্বচ্ছলতা বৃদ্ধি করতে হবে। সাধারণ জনগণের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের জনগণকে জনসম্পদে রূপান্তর করতে ওয়ার্ল্ড ভিশনের প্রচেষ্টা প্রশংসনীয় বলে আমরা মনে করি। উল্ল্যেখ যে, ২০১৮ সাল থেকে ২০২১ সালে উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপি ১৩৫৭ জন হত দরিদ্র পরিবার ইউপিজি কর্মসূচির আওতায় সলফলতা লাভ করেছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.