March 7, 2026, 7:18 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহীতে অস্ত্র ও ১ কেজি হেরোইনসহ দুই কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে অস্ত্র ও ১ কেজি হেরোইনসহ দুই কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী থেকে একটি ওয়ানশুটার গান ও এক কেজি হোরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গোদাগাড়ীল মাটিকাটা আদর্শ কলেজের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জামাল (৩৯) ও তার সহযোগী ইসমাইল হোসেন (২৪)। জামাল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়াড় মানিকচরের রকিবুর রহমানের ছেলে। আর ইসমাইল একই থানার ভগবন্তপুরের আনারুল হকের ছেলে।

জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১:৩০ টায় রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি টিম রাজশাহীর গোদাগাড়ী থানার মাটিকাটা আদর্শ কলেজ এবং এর সন্নিহিত এলাকায় অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ও আভিযানিক দল জানতে পারে রাত দেড়টার দিকে গোদাগাড়ীর মহিষালবাড়ী বাজারের পুরাতন জামে মসজিদের গেটের সামনে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতার জন্য দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল হাই তার টিম নিয়ে মহিষালবাড়ী পুরাতন জামে মসজিদের গেটের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করেন।ডিবি পুলিশের উপস্থিতি জানতে পেয়ে দুই অভিযুক্ত পালানোর চেষ্টা করে। কিন্তু তারা উভয়েই রাজশাহীর ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়। জামালের হাতে থাকা লাল কাপড়ের ব্যাগের মধ্য থেকে দুইটি স্বচ্ছ পলিথনে বাদামি রঙয়ের এক কেজি হোরেইন উদ্ধার করা হয়। এ ছাড়া একই অভিযুক্তের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনের অংশে কোমরে গোঁজানো অবস্থায় একটি দেশিয় সক্রিয় ও অবৈধ ওয়ানশুটার গান আগ্নোয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.