March 7, 2026, 7:15 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
চাঁপাইনবাবগঞ্জে ৬৪ হাজার টাকার মাদক জব্দ, আটক ১

চাঁপাইনবাবগঞ্জে ৬৪ হাজার টাকার মাদক জব্দ, আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে আমদানী নিষিদ্ধ ৬৪ হাজার টাকার মাদক জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলায় এক অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় এক যুবককে আটক করা হয়।

আটক যুবক জেলার সদর উপজেলার সল্লাআমারুক এলাকার মৃত ফুলজাহান ও মৃত ইব্রাহিম আলীর ছেলে সোহাগ আলী (২০)।

এ বিষয়ে শনিবার সকালে র‌্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাত ৯ টায় জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পারকানসাট এলাকায় বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামের মেইন গেটের সামনে পাকা রাস্তার ওপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় সোহাগকে ৬৪ হাজার টাকার মোট ১২৮ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী সোহাগ ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.