March 7, 2026, 8:37 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
তানোরে বিদ্যুৎপৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

তানোরে বিদ্যুৎপৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর তানোরে পোলে উঠে সংযোগের সংস্কার কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল ৩ টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউপির চিমনা গ্রামের মোড়ে। নিহতের নাম আমিনুল ইসলাম (৩৮)। তিনি তালন্দ ইউপির ৭ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি দেবিপুর গ্রামের মৃত আহাদ আলী সোনারের ছোট পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে,  নিহত আমিনুল ইসলাম চিমনা গ্রামের মোড়ে পল্লী বিদ্যুতের পোলে উঠে সংযোগ ম্যারামতের কাজ করছিলো। এসময় হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার সহযোগীরা তাকে মৃত অবস্থায় পোল থেকে নামিয়ে আনেন।

তিনি পল্লী বিদ্যুতের বিভিন্ন কাজ ও লাইনম্যানের কাজ করতেন।তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না পাওয়ায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.