March 8, 2026, 3:31 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
বাঘায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

বাঘায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বাঘায় অজ্ঞাত (৭০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঘা থানার পুলিশ আড়ানী পৌর এলাকার কুশাবড়িয়া গ্রামের চাররাস্তা মোড়ের বড়াল নদীর ধারে এই লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে আড়ানী পৌরসভার কুশাবাড়িয়া গ্রামের কাউন্সিলর রবিউল ইসলাম জানান, অজ্ঞাত এক বৃদ্ধ খালিগায়ে চেক ও কালো রঙ্গের লুঙ্গি এবং সাদা রঙ্গের একটি ব্যাগ পাশে নিয়ে চার রাস্তা মোড়ের বড়াল নদীর ধারে উপর হয়ে পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। পরে বাঘা থানায় সংবাদ দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তার মাথায় কালো লম্বা চুল, মুখে সাদা দাঁড়ি, ডান পায়ের গুড়ালিতে একটি আপ রয়েছে।

তবে স্থানীয়দের ধারণা সে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে রাস্তা থেকে নিচে নামতে গিয়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হতে পারে। এ বিষয়ে বাঘা থানার ওসি তদন্ত সবুজ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সন্ধ্যা ৭টায় লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার বয়স ৭০ এর উর্ধ্বে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.