March 8, 2026, 4:46 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহীতে শিক্ষার্থীদের যুদ্ধের বীরত্বগাঁথা শোনালেন মুক্তিযোদ্ধারা

রাজশাহীতে শিক্ষার্থীদের যুদ্ধের বীরত্বগাঁথা শোনালেন মুক্তিযোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধাদের “যুদ্ধকালীন বীরত্বগাঁথা” শুনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক মো. রুবাইয়াত চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক মো. নুরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের “যুদ্ধকালীন বীরত্বগাঁথা” নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন শেখ ভুলু, বীর মুক্তিযোদ্ধা আওরঙ্গজেব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.