March 8, 2026, 8:27 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
নিয়ামতপুরে ৫০ তম জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিয়ামতপুরে ৫০ তম জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বিকেলে সমাপনীতে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় বেলগাপুর উচ্চ বিদ্যালয় ও আমইল উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয়। খেলায় আমইল উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বেলগাপুর উচ্চ বিদ্যালয়।

এর আগে কাবাডি প্রতিযোগিতা, হ্যান্ডবল প্রতিযোগিতা ও বালিকাদের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) নাদিরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রমূখ।

আলোচনা সভা শেষে সকল ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.