March 7, 2026, 9:43 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ব্যবসায়ীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ব্যবসায়ীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনের মামলায় মো. আবু তাহির (৩৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আরেকটি ধারায় তাকে আরও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি দুটি সাজা একসঙ্গে ভোগ করবেন। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টায় চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

তাহির রাজশাহীর পবা থানার নওহাটা পৌর পলোপাড়ার মো. মকবুল হোসেনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২২ সালের ২৪ জুলাই রাত পৌনে ১টার দিকে শিবগঞ্জের ইসরাইল মোড়ে র‌্যাব অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি পিস্তল, ওয়ান শ্যুটার গান, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ আটক হন তাহির। ওই ঘটনায় ওই দিনই শিবগঞ্জ থানায় মামলা করেন র‌্যাবের সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন এসআই সুজন কুমার ওই বছরের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বিচারক সোমবার এ রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.