March 8, 2026, 2:44 pm

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার
সাপাহারে উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

সাপাহারে উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

সাপাহার প্রতিনিধি: নওগাঁর সাপাহারে “জাতীয় স্থানীয় সরকার দিবস” উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক, আইজিএ প্রশিক্ষণার্থীদের ভাতার চেক ২৫ জন ফ্যাশন ডিজাইনার ও ২৫ জন ফুড প্রসেসিং এর মাঝে প্রত্যেককে ১২ হাজার মোট ৬ লক্ষ টাকা , দরিদ্র মার জন্য মাতৃত্বকালীন ভাতার চেক ১২০ জনকে ৯হাজার ৬শত করে মোট ১১লক্ষ ৫২ হাজার টাকা, ৬ ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবে ১৮০ জনের মাঝে গেঞ্জি ও ট্রাওজার, ৬ ইউপি চেয়ারম্যানগণের মাঝে ক্রীড়া সামগ্রী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের মাঝে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

উন্নয়ন মেলার প্রদর্শণীতে ১ম স্থান অধিকার করেছ এলজিইডি,২য় স্থান জনস্বাস্থ্য প্রকৌশল ও ৩য় স্থান অধিকার করেন সাপাহার সদর ইউনিয়ন পরিষদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ ওমর আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা, ৬ ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিকেলে স্থানীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.