March 8, 2026, 2:40 pm

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান পেল নতুন ভবন

চাঁপাইনবাবগঞ্জে ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান পেল নতুন ভবন

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-২ নির্বাচনী এলাকা( গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
 মঙ্গলবার  রহনপুর আহম্মদী বেগম (এবি)  সরকারী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ভবনগুলোর একযোগে উদ্বোধন করেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান  জামালউদ্দিন, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহান প্রমুখ। প্রসঙ্গত: সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রকল্পগুলো বাস্তবায়ন করছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.